
শরীয়তপুর প্রতিনিধি : গত সোমবার (৭ আগস্ট) সকাল ১০ টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণে অংশ নেন নির্বাচিত পৌর মেয়র আব্দুল আউয়াল সরদার, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন ১ ২ ৩ নং ওয়ার্ডের মোসা. মায়া বেগম, ৪ ৫ ৬ নং ওয়ার্ডের তাহমিনা বেগম, ৭ ৮ ৯ নং ওয়ার্ডের মোসা. শেফালী বেগম। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, ১ নং ওয়ার্ডের হুমায়ুন শিকদার, ২ নং ওয়ার্ডের শেখ মফিজুর রহমান, ৩ নং ওয়ার্ডের আলী আকবর সরদার, ৪ নং ওয়ার্ডের মো. ডালিম সরদার, ৫ নং ওয়ার্ডের মো. অহিদুল ইসলাম চৌকিদার, ৬ নং ওয়ার্ডের অনির্বান ঘোষ, ৭ নং ওয়ার্ডের নুরুল আমিন রাড়ি, ৮ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ডের বিপ্লব ঢালী।
উল্লেখ্য (১৭ জুলাই) শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা নির্বাচনে বিজয়ী হন তারা।
গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল আউয়াল সরদার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :