
কুয়াকাটা,কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে পটুয়াখালী-০৪ আসনের এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। শনিবার রাত আটটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার ও কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন বিপু।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস,নির্মল নন্দী, যুগ্ন সাধারন সম্পাদক ও কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মজুরুল আলম লিপন, জেলা পরিসদ সদস্য ফিরোজ সিকদার,প্যানেল মেয়র হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়ামিন আহমেদ ও উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান( ভিপি জিয়া)।
বক্তারা পটুয়াখালী-৪ আসনে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তাদের লেখনির মাধ্যমে তুলে ধরার আহ্বান করেন।
মতবিনিময় শেষে কলাপাড়া মহিপুর, কুয়াকাটা ও রাঙ্গাবলী উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের অবদান রাখার জন্য এমপি মহিবুর রহমান মহিব কে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া পৌর শহরের উন্নয়নে অবদান রাখার জন্য পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে ক্রেস্ট প্রদান করা হয়। কলাপাড়া রাঙ্গাবালী উপজেলার অনাগ্রসর জনপদের নারী উন্নয়নে অবদান রাখার জন্য কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায় ও ফাতেমা আক্তার রেখাকে ক্রেস্ট প্রদান করা হয়।এসময় রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :