ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৩, ২:৫০ অপরাহ্ন /
ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : ঠাকুরগাঁও পৌরশহর এলাকা থেকে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তি‌নি সোনালী ব্যাংকের ক‌্যা‌শিয়ার প‌দ থে‌কে ১০ বছর আগে অবস‌রে যান।

নিহত রেজাউল করিম (৬০) শহ‌রের শাহ্পাড়া এলাকার বা‌সিন্দা।

গত শুক্রবার (১ সেপ্টেম্বর) পৌরশহ‌রের নিশ্চিন্তপুর এলাকার এক‌টি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে আমবাগা‌নে মরদেহ গা‌ছের স‌ঙ্গে ঝু‌লে থাকতে দেখে তারা থানায় খবর দেন। প‌রে পু‌লিশ মরদেহ উদ্ধার করে থানায় নি‌য়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ক‌বির গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে মরদেহের শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার প‌রিবা‌রের দা‌বি তিনি মান‌সিক অবসা‌দে ভুগ‌ছি‌লেন। তার চি‌কিৎসার কাগজপত্র ‌দে‌খে এ‌র সত‌্যতা পাওয়া য‌ায়।

তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।