
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশায় প্রয়াত শিক্ষক সাধন কর্মকার এর স্মরণ সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়ন শিক্ষক মোস্তফা কামাল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দুলাল কুন্ড, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, প্রধান শিক্ষক সুনীল বরন হালদার, প্রধান শিক্ষক সারমিন সুলতানা হেপি, সহকারি শিক্ষক সুনীল কুমার মিস্ত্রী, প্রায়ত শিক্ষক সাধন কর্মকারের স্ত্রী মনীষা কর্মকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহা। অনুষ্ঠানে প্রায়ত প্রয়াত শিক্ষক সাধন কর্মকার এর জীবনবৃত্তান্ত পাঠ করেন বরিশালের মানিক মিয়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক পীযুষ বন্দ্যেপাধ্যয়। অনুষ্ঠানে প্রায়ত শিক্ষকের প্রাক্তন শিক্ষার্থী, পরিবারের সদস্য, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।
আপনার মতামত লিখুন :