শাহজালাল বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৩, ৩:৩৩ অপরাহ্ন /
শাহজালাল বিমানবন্দরে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণসহ ১ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের গোয়েন্দা দল।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার সৈয়দ মুকাদ্দেস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুবাই থেকে আসা যাত্রীর লাগেজে আনা একটি এয়ার ফ্রাইয়ারের ভেতর প্রিভেন্টিভ টিমের মাধ্যমে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে তা ভেঙে ধাতব চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এর ওজন ১ হাজার ৩৯০ গ্রাম। এ ছাড়া একটি স্বর্ণের বার, ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১ হাজার ৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।

তিনি বলেন, আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।