
আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জে সদর উপজেলায় আলামিন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন তার বন্ধু আল আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের আহত করা হয়। এতে ঘটনাস্থলেই আলামিন মারা যান। গুরুতর আহত আল আমিন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :