‘নুন খেয়ে গুণ না গাইলে নিমকহারামি করা হয়’: শহিদুজ্জামান


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৩, ১:২৮ অপরাহ্ন /
‘নুন খেয়ে গুণ না গাইলে নিমকহারামি করা হয়’: শহিদুজ্জামান

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষের জন্য নুনের ব্যবস্থা করেছেন। নুন খেয়ে গুণ না গাইলে নিমোক হারামি করা হয়। আওয়ামী লীগ কখনও নিমোক হারামি করে না

গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার খেলনা ইউনিয়নে এক সভায় তিনি একথা বলেন।

শহিদুজ্জামান সরকার বলেন, শেখ হাসিনার দান, অনুদান ও ভাতা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে গেছে। উপকারভোগীরা কোনো দলের হয় না। দলমত নির্বিশেষে সুবিধাভোগ করছেন সকলে। তাই উপকারের কথা ভুলে না গিয়ে নুন খেয়ে নিমোক হারামি না করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তার প্রতিদান দেবার অনুরোধ জানান তিনি।

খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ধামুরহাট উপজেলা আওয়ামী লিগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।