মিমির সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেও সাড়া পাইনি : নুসরাত


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন /
মিমির সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেও সাড়া পাইনি : নুসরাত

টলিউডের একসময়ের বেশ ভালো বন্ধু ছিলেন অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। তাদের বন্ধুত্বের নানা গল্প শোনা যেত টলিপাড়ায়। তবে সেসবই এখন অতীত।

নুসরাত-মিমিকে একসঙ্গে আগের মতো আর দেখা যায় না এখন। এমনকি দু’জনের সম্পর্কেও বেড়েছে দূরত্ব। যেটা শুরু হয়েছিল প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে নুসরাতের বিবাহ বিচ্ছেদের পর।

যদিও শুরু থেকেই বিষয়টি নিয়ে চুপ ছিলেন দু’জন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মিমির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন নুসরাত। সেটাও এই অভিনেত্রীর নতুন ছবি মুক্তির ঠিক আগে।

নুসরাত কী বলেছেন তা শোনার আগে মিমির এক মন্তব্য শুনে নেওয়া যাক। সম্প্রতি এই অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘কাছের মানুষরা আমার বিশ্বাস ভেঙেছে। তাই সহজে কাউকে বিশ্বাস করার জায়গাটা আর তৈরি হয় না’।