
মেরুন কালারের খোলামেলা গাউনে রূপের দ্যুাতি ছড়ালেন দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। যেগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, সম্প্রতি একটি ফটোশুটে অংশ নেন রুনা খান। আর সেই ছবি তিনি প্রকাশ করেছেন ফেসবুক হ্যান্ডেলে। যেখানে দেখা যায়, মেরুন রঙের একটি গাউনে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে রুনা খান লিখেছেন, ‘পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।’
আপনার মতামত লিখুন :