
গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকীতে “জুলাই উইমেন্স ডে” উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকালীন ক্লাস ও আজ মঙ্গলবার (১৫ জুলাই) সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই উইমেনস ডে উদ্যাপন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে ১৪ জুলাই বিকেল ৫টা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিস যথারীতি খোলা থাকবে।
আপনার মতামত লিখুন :