লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন /
লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে।’

বুধবার রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। তবে ঠিক কোন বিষয়কে কেন্দ্র করে গুজব ছড়ানো হচ্ছে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

পোস্টে ডা. শফিকুর রহমান দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাই সাবধান থাকুন, এসব গুজবে কান দেবেন না।

সবশেষে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’