
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পুনরায় ভিসা কার্যক্রম পনরায় শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে পর ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম চালু হয়।
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ডিসেম্বর থেকে উভয় দেশই ভিসা কার্যক্রম স্থগিত রাখে। ইনকিলাব মঞ্চকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ইন্ডিয়া টুডে প্রতিবেদন জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যেই এই অগ্রগতি দেখা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলতে থাকে।
পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল প্রকাশের পর বিকেলে টেলিফোনে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হবে। সাম্প্রতিক এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :