
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে ২০২৬–২৭ মেয়াদের জন্য সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট কর আইনজীবী এডভোকেট আশরাফ হোসেন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম মনোনীত মিজান–আশরাফ পরিষদ থেকে তিনি এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারণায় আশরাফ হোসেন খান বলেন, কর আইনজীবীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনকে আরও গতিশীল ও আধুনিক সংগঠনে রূপ দিতে তিনি কাজ করতে চান। আইনজীবীদের স্বার্থ রক্ষা এবং কর সংক্রান্ত জটিলতা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরো বলেন, কর আইনজীবীদের জন্য ডিটিবিএ ভবন নির্মাণ, নিয়মিত ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপ এর ব্যবস্হা করা ও টেক্স কাউন্সিল গঠন করার বিষয়ে কাজ করবেন।
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে ২০২৬–২৭ মেয়াদে নির্বাচনে সভাপতি পদে রয়েছেন এডভোকেট মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট আশরাফ হোসেন খান। তাদের প্যানেলের নাম মিজান–আশরাফ পরিষদ।
এদিকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা আইনজীবীদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। আগামী ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীরা প্রচারণা জোরদার করেছেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। বিশেষ করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফ হোসেন খান আইনজীবীদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তার সমর্থকরা দাবি করছেন।
আপনার মতামত লিখুন :