আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন /
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৫ মার্চ)। এদিন সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সূত্র: বাসস