বঙ্গোপসাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে ফিরছে জেলেরা


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন /
বঙ্গোপসাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে ফিরছে জেলেরা

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ আমাবস্যায় জোয়ারের চাপ এবং লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। ফলে উপকূলীয় বিভিন্ন নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

কয়েক দিন ধরে দমকা বাতাসের সাথে থেমে থেমে কখনো ভারী, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সমুদ্রের তাণ্ডবে টিকতে না পেরে মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা ঘাটে এবং বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছেন।

ফিরে আসা জেলেদের চোখেমুখে রয়েছে হতাশার ছাপ। কারণ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে হওয়ার পর থেকে থেমে থেমে নিম্নচাপ চলতেই আছে। যার কারণ সমুদ্রে ইলিশ শিকার করতে গেলেও আবার ফিরে আসতে হয়।

এ দিকে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরো জানানো হয়, দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিষখালী নদীর তীরে ঘুরে দেখা গেছে, একের পর এক সমুদ্রগামী মাছ ধরার ট্রলার ঘাটে এসে নোঙর করছে।

জেলেরা জানান, ইলিশ পাওয়ার আশা নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলাম। কিন্তু সাগর উত্তাল। ট্রলার নিয়ে সমুদ্রে টিকে থাকাই দায়। তাই জেলেরা তীরে ফিরে এসেছেন।

জেলারা জানায় সাগরে ইলিশ ধরা পড়লেও হাজার হাজার জেলে সমুদ্রে থাকা অবস্থায় প্রতিকূল আবহাওয়া মধ্যে ররেছে। ক্রমান্বয়ে সাগর উত্তাল হতে থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে নিরাপদ আশ্রয়ে তীরে ফিরেছেন এসব জেলেরা।

অনেকে জানান, আমাবস্যার চাপ থাকার কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় জাল তুলে শূন্য হাতে ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন। একদিকে অবরোধ অন্য দিকে একের পর এক বন্যা চলছেই। তাই লাভের চেয়ে লোকসান হচ্ছে তাদের। প্রত্যেক ট্রিপে লাখ টাকার বাজার করে সাগরে যেতে হয়। এর পর যদি খালি হাতে ফিরতে হয় তবে অবস্থা চরমদশা এরকম চলতে থাকলে এই মাছ শিকারের পেশা পরিবর্তন করতে হবে না হয় বেঁচে থাকা যাবে না।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বর্তমানে সাগর উত্তাল। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য তীরে চলে এসেছে। এসব ট্রলার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে এসব ট্রলার আবার সাগরে যাত্রা করবে। প্রতিবার আবহাওয়া খারাপ হওয়ায় ট্রলার মালিক প্রতি ট্রিপে লাখ লাখ টাকার লোকসান গুনছেন। আবহাওয়া ভালো হলে আবারো মাছ শিকারের উদ্দেশে রওয়ানা দিবে জেলেরা।