লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ন /
লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন

আজকালের কন্ঠ ডেস্ক : সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে গণ-অনশন ও গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মিলন মন্ডল।

গণ-অবস্থানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সভাপতি অ্যাড. জহরলাল ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়লাল ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুববিষয়ক সম্পাদক তাপস শর্মা বাপ্পি, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের সহসভাপতি রুপালী প্রভা ভৌমিক, সাধারণ সম্পাদক ভানু নাগ, সহসাধারণ সম্পাদক প্রার্থনা রানী ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অনিতা দত্ত, কোষাধ্যক্ষ বুল্টি দেবনাথসহ নেতৃবৃন্দরো।