গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কার পেলেন এসআই রাসেল


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ১২:০৯ অপরাহ্ন /
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কার পেলেন এসআই রাসেল

আল-আমিন,কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও নগদ টাকা উদ্ধার করায় বিশেষ পুরুস্কার পেলেন মহিপুর থানার এসআই রাসেল।

সোমবার (৯ অক্টোবর) সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ের মধ্যে আসমী গ্রেফতার ও নগদ টাকা উদ্ধার করায়, রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম এর হাত থেকে বিশেষ সন্মাননা পুরুষ্কার গ্রহণ করেন এসআই রাসেল।

উল্লেখ্য, তিনি মহিপুর থানায় যোগদানের পর জেলার শ্রেষ্ঠ এসআই, ও শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে একাধিকবার সন্মাননা পুরস্কার পেয়েছেন।