সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৩, ৪:০৭ অপরাহ্ন /
সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে ফরিদ আহমেদ (৪৫) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ৫নং শানখলা ইউপির শাকির মোহাম্মদ বাজার এলাকায় তার বোনের বাড়ীতে থানার এএসআই সুবীর, এএসআই মহসিনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই আসামিকে আটক করে।

আটককৃত ফরিদ আহমেদ (৪৫) চুনারুঘাট বাজার বাল্লারোডস্থ খোয়ার ওয়ালা বাড়ীর মৃত আনোয়ার আলীর পুত্র। এ আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক জানান, আটককৃত ফরিদের বিরুদ্ধে দায়রা ১৮৯/১৫, সিআর-৩৩৯/১৪ (হবিগঞ্জ) এনআইএ্যাক্ট এর ১৩৮ ধারায় দোষী সাব্যস্থক্রমে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও চেকের দ্বিগুণ অর্থাৎ ২ লক্ষ টাকা অর্থদন্ড, সিআর-৬৭৮/২২(চুনারুঘাট) এনআইএ্যাক্ট ১৩৮ ধারা, সিআর-২৮৯/২২ (খিলগাঁও) এনআইএ্যাক্ট ১৩৮ ধারা, সিআর-৭৭৭/২১ (পল্টন) এনআইএ্যাক্ট ১৩৮ ধারা কারাদন্ডে দন্ডিত সর্বমোট ৪ মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।