‘ফিফা দ্য বেস্ট’ হলেন মেসি


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৬:২০ অপরাহ্ন /
‘ফিফা দ্য বেস্ট’ হলেন মেসি

ম্যানচেষ্টার সিটির গোলমেশিন আর্লিং হল্যান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরার সেরার মুকুট পরলেন ফুটবল ছন্দের জাদুকর লিওনেল মেসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফুটবলার।

সোমবার রাতে লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ফিফা দ্য বেস্ট-২০২৩ (বর্ষ সেরা) ফুটবলারের নাম ঘোষণা করা হয়। একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক এবং বর্ষসেরা নারী ও পুরষ কোচের নাম। তবে সব আলো যেন এদিন কেড়ে নিয়েছে বর্ষসেরা পুরুষ ফুটবলের অ্যাওয়ার্ড।

ফিফা দ্য বেস্টের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটিং হয়েছে। পুরস্কারের দাবিদার প্রশ্নে ফেবারিট ছিল আর্লিং হালান্ড। তিনি পেয়েছিলেন ৪৮ পয়েন্ট। মেসিও পেয়েছেন ৪৮ পয়েন্ট। দুইজনের টাইয়ের সুবাদে ভাগ্য নির্ধারণ হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে। আর এতেই প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় মেসির হাতগে উঠেছে বর্ষসেরার পুরস্কার। ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত।