
আইপিএল শুরু হতে বাকি আর বিশ দিন। সব প্রক্রিয়া শেষে নিজেদের ক্যাম্প গোছানোর দিকেই এখন নজর ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ লিগকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে প্রায় সবগুলো দল। আসন্ন মৌসুমের জন্য শনিবার থেকেই নিজেদের ক্যাম্প শুরু করেছে আসরের সফলতম দল ও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
যদিও প্রথম দিনের ক্যাম্পেইনে নেই বেশিরভাগ তারকাই। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্যে তাকে কিনে নিয়েছিল ধোনির চেন্নাই। মুস্তাফিজ গতকালই খেলেছেন বিপিএলের দশম আসরের ফাইনাল। স্বাভাবিকভাবেই তিনি নেই চেন্নাই ক্যাম্পের প্রথম দিনে।
মুস্তাফিজের অবশ্য সুযোগ নেই সহসা চেন্নাই ক্যাম্পে যোগ দেওয়ার। শ্রীলঙ্কা এরইমাঝে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পা রেখেছে বাংলাদেশে। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সিলেটে। ওয়ানডে সিরিজ চট্টগ্রামের মাটিতে। দুই সিরিজের ঘোষিত দলেই আছেন মুস্তাফিজুর রহমান। সাদা বলের ব্যস্ততা শেষে ভারতে উড়াল দেবেন ফিজ।
আপনার মতামত লিখুন :