আজ বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন /
আজ বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকীতে “জুলাই উইমেন্স ডে” উদ্‌যাপন উপলক্ষে গতকাল সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকালীন ক্লাস ও আজ মঙ্গলবার (১৫ জুলাই) সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই উইমেনস ডে উদ্‌যাপন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের সুবিধার্থে ১৪ জুলাই বিকেল ৫টা থেকে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিস যথারীতি খোলা থাকবে।