গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ: মির্জা ফখরুল


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন /
গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তা সবার অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করি। এই নির্বাচন বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

এর আগে সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেন বিএনপির মহাসচিব। তিনি ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

জানা গেছে, মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত রয়েছে শহরের তিনটি মহল্লা। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮।