
সব ধরনের বিভাজন ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা রুখে দিতে হবে।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। ঘৃণা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথচলার মূল শক্তি।’
তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষকে ধারণ করার এক অনন্য উদাহরণ। এই দেশ একদিকে যেমন ইসলাম ধর্মকে ধারণ করেছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও এখানে মিশে আছে। খ্রিষ্টান ও বৌদ্ধধর্মের অনুসারীরাও এ মাটির অবিচ্ছেদ্য অংশ। অতীতকাল থেকেই এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি সময় ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছিল, যা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা আগামীতে একটি সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। আমাদের সামনে অনেক কাজ রয়েছে, সবাইকে সঙ্গে নিয়েই তা সম্পন্ন করতে হবে।’সাত বছর পর আয়োজিত দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বর্ণিতার হাতে বিজয়ের ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং সাবেক লাক্স তারকা ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এই পুরস্কার হস্তান্তর করেন।
জনপ্রিয় এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিদুষী বর্ণিতা। ট্রফি হাতে তার একটি বিশেষ ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লিখেছেন, ‘এখনো এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, যা থেকে আমি জেগে উঠতে চাই না। এই বিশাল সম্মান আমি প্রতি মুহূর্তে হৃদয়ের কাছে আগলে রাখছি। এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’
ভক্তদের ভালোবাসায় সিক্ত বর্ণিতা আরও জানান, তিনি এই খেতাবের মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান।
জানা গেছে, বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফী সিনেমা নির্মাণ করবেন। এছাড়া অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, বিজয়ীদের নিয়ে শিহাব শাহীন ওয়েব সিনেমা নির্মাণ করবেন।
প্রসঙ্গত, এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বের লড়াইয়ে টিকে ছিলেন পাঁচজন প্রতিযোগী। সাত বছর বিরতির পর অনুষ্ঠিত এই দশম আসরটি ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। চূড়ান্ত আসরে বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করে বর্ণিতা এখন দেশের নতুন গ্ল্যামার গার্ল হিসেবে নিজের যাত্রা শুরু করলেন।
উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া চূড়ান্ত আসরটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।
আপনার মতামত লিখুন :