চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন /
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

:: চট্টগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রাম সিএমপি পুলিশের বিশেষ অভিযানে এরশাদ উল্লাহ, মোশাররফ হোসেন দীপ্তি, এমদাদুল হক বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম চানগাও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“ভোজন বিলাস” রেস্তোরাঁর মালিক এরশাদ উল্লাহ সহ ২জনকে গ্রেপ্তার করেছে ।চট্টগ্রাম পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ তোহিদুল ইসলামকে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

জিডি সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন দীপ্তি, এমদাদুল হক বাদশা ও তাদের সহযোগীদের দিয়ে আবু মোহাম্মদ তোহিদুল ইসলামকে অপহরণ করায় এরশাদ উল্লাহ। পরে তার সহযোগীরাও লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে জিইসি মোড়ে ফেলে যায়। এক পথচারী দেখে অ্যাম্বুলেন্স ফোন করে সেখান থেকে নিরাময় ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। রোববার (৭ জুলাই) আবু মোহাম্মদ তোহিদুল ইসলাম বাকলিয়া থানায় এরশাদ উল্লাহ, মোশাররফ হোসেন দীপ্তি, এমদাদুল হক বাদশা ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে একটি জিডি করেন।

এছাড়া তাদের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনা ও উসকানিদাতা হিসেবে অভিযোগ রয়েছে।