বেদে বংশোদ্ভূত হওয়ায় গ্রাম ছাড়তে হলো একটি পরিবারকে!


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ন /
বেদে বংশোদ্ভূত হওয়ায় গ্রাম ছাড়তে হলো একটি পরিবারকে!

:: মাদারীপুর প্রতিনিধি ::

প্রেম করে বিয়ে করতে যাওয়ায় এক বেদে পরিবারকে গ্রাম ছেড়ে পালিয়ে জীবন রক্ষা করতে হলো।

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুক্তিসেনা এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে এলাকার প্রভাবশালী এক পরিবারের মেয়েকে কাজী অফিসে নিয়ে আরমান খান নামের এক যুবক বিয়ে করতে চায়। পরে মেয়েটির পরিবার খোজ পেয়ে কাজী অফিসে গিয়ে মেয়েকে ফিরিয়ে নিয়ে যায়। এরপর থেকে ঐ বেদে সম্প্রদায়ের পরিবারটি এলাকায় আর দেখা যায়নি।

বেদে সম্প্রদায় যাযাবর জীবন ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরছে বেদে সম্প্রদায়ের ব্যক্তিরা। বিভিন্ন জনপদে ঘুরে ঘুরে সাপ খেলা, সিঙ্গা লাগানোর কাজ ছেড়ে এখন নিজেরাই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। এক সময়ের যাযাবর বেদে সম্প্রদায়ের এখন স্থায়ী বসতি বিভিন্ন জেলায়। একইসঙ্গে এই সম্প্রদায়ের মানুষের মাঝে অবসান হয়েছে শিক্ষাহীনতা। শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে তাদের নতুন প্রজন্ম। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে অনেকে এখন উচ্চশিক্ষায় শিক্ষিত।

বেদে সম্প্রদায়ের এই পরিবারটি গ্রাম ছাড়ার ঘটনায় এলাকায় নতুন করে আলোচনার জন্ম হয়েছে এই যুগে এসেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না বলছেন অনেকেই। তবে তাদের গ্রাম ছাড়ার ঘটনা বেদে সম্প্রদায়ের মাঝে একটি আতঙ্ক তৈরি করেছে!