মাদারীপুর সদরে দোকানে আগুন


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৭:৩৪ অপরাহ্ন /
মাদারীপুর সদরে দোকানে আগুন

:: মাদারীপুর প্রতিনিধি ::

মাদারীপুর সদর উপজেলার (সিটি সুপার মার্কেট,মেইন রোড) “আরমান গ্যাজেটস অ্যান্ড মোবাইল অ্যাকসেসরিজ” নামে একটি ‌দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় নগদ তিন লাখ ও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (৯ অক্টোবর) মধ্যরাতের দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১ টার দিকে হঠাৎ বাজারের “আরমান গ্যাজেটস অ্যান্ড মোবাইল অ্যাকসেসরিজ” দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো দোকানে। খবর পেয়ে মাদারীপুর সদর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাদারীপুরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দোকান রক্ষা করা যায়নি তবে আশ-পাশের দোকানে যাতে আগুন ছড়িয়ে না যায় সে দিকে লক্ষ রেখে ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা মুহূর্তে বলা যাচ্ছে না আমরা তদন্ত করে দেখছি।

দোকানের মালিক আরমান খান জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তিনি সন্দেহ পোষণ করেছে তার কিছু শত্রু আছে তারা এই দোকানে আগুন দিয়েছে। এখন আমাকে পথে বসিয়ে দিল আমার সব শেষ করে দিল। আগুনে তার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ. এম. সালাহউদ্দিন আহমেদ বলেন, দোকানে যে বা যারা আগুন দিয়েছে আমরা তদন্ত করে মামলার আওতায় নিচ্ছি।