রাজধানীর মধ্য বাড্ডায় মহিলার উপর হামলা


বাংলাদেশের কণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন /
রাজধানীর মধ্য বাড্ডায় মহিলার উপর হামলা

রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসী হামলায় এক নারী গুরুতর আহত হয়েছেন। আহত মহিলান নাম এলমি আকতার। গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ৬৪ মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

জিডি সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, মহিলার ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তখন দীপু ও রফিক তাদের সশস্ত্রী বাহিনী নিয়ে রাস্তার মাঝখানে তার উপর অতর্কিত হামলা চালায়। ক্ষিপ্ত হয়ে দীপু ও রফিক তার উপর হিংস্রভাবে আক্রমণ করে। তারা চামড়ার বেল্ট দিয়ে তাকে বারবার আঘাত করে এবং একটি কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। হামলায় সে গুরুতর আহত হয় এবং প্রচুর রক্তপাত হয়।পরে কয়েকজন স্থানীয় বিক্রেতা সাহায্যের জন্য ছুটে আসেন। তারা তাকে ঢাকা হেলথকেয়ার সিস্টেম হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

চার দিন চিকিৎসাধীন নিয়ে কিছুটা সুস্থ হলে হামলাকারীদের বিরুদ্ধে রোববার (১ মার্চ) বাড্ডা থানায় দীপু এবং রফিক নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বাড্ডা থানায় ‍ওসি জানান, তারা স্থানীয় সোর্স দিয়ে ইতি মধ্যে খোঁজ নিচ্ছেন এর পিছনে কার হাত রয়েছে। তারা দ্রুত তাদের গ্রেপ্তার করতে পারবেন বলে আশা করছেন।