
:: চট্টগ্রাম প্রতিনিধি ::
চট্টগ্রামের চকবাজার এলাকায় (PARC—Prostitutes and Rootless Children Rehabilitation Center) পার্ক পুনর্বাসন কেন্দ্রে হামলা হামলা ও ভাংচুর চালিয়েছে হেফাজত ইসলামের গুপ্ত সংগঠন ‘তৌহিদী জনতা’। হামলায় এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর জানা গেছে।পার্কের নির্বাহী প্রধান মান্না বলেন -আমি বিদেশে থাকায় তা আমি বেঁচে গেছি।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় মাওলানা জয়নাল আবেদীনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের উগ্রপন্থী ‘তৌহিদী জনতা’ নাম দিয়ে ওই প্রতিষ্ঠানে হামলা করে বলে এলাকাবাসী জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পরে মাওলানা জয়নাল আবেদীনের নেতৃত্বে ২০/২৫ জনের একটি ‘তৌহিদী জনতা’র দল হাতে লাঠি নিয়ে মিছিল করে পার্ক পুনর্বাসন কেন্দ্রে দিকে এগুতে থাকে। তারা মিছলে বলে, বেপর্দা নারী এলাকা থেকে হঠাও, ইজরাইলে গুপ্তচর এই বাংলায় ঠাই নাই বলে স্লোগান দিয়ে বাড়িতে যায়। পরে তারা নৃশংসভাবে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানে ভাঙচুর করে, প্রশিক্ষণের সরঞ্জাম নষ্ট করে এবং সেখানে থাকা নারী-শিশুদের আতঙ্কিত করে তুলে। তবে সাংবাদিকরা তাৎক্ষণিক সময় মাওলানা জয়নাল আবেদীন ছাড়া বাকিদের পরিচয় জানতে পারিনি। এসময় কিছু লোক বাড়ির ভেতরের ব্যাপক ভাঙচুর করেছে বলে জানা যায়।
এ ঘটনায় চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, এ রকম একটি ঘটনা আমরা শুনেছি তবে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য আমাদের কাছে আসেনি। আমরা ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :