
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। প্রতিটি আসনেই তারা উল্লেখযোগ্য ভোট ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করেছেন।
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া)
মোট ১৬৮টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইজ্জত উল্লাহ পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৮৫ ভোট। ফলে ২৫ হাজার ৬২৬ ভোটের ব্যবধানে ইজ্জত উল্লাহ জয়ী হন।
সাতক্ষীরা-২ (সদর)
১৮০টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস আব্দুল খালেক ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট অর্জন করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট। এতে ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোট ব্যবধানে মুহাদ্দিস আব্দুল খালেক জয়ী হন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ)
মোট ১৬৫টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস রবিউল বাশার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। প্রায় ৩৯ হাজার ভোট ব্যবধানে মুহাদ্দিস রবিউল বাশার জয়ী হন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
৯৬টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের গাজী নজরুল ইসলাম ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ড. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট। এতে ২১ হাজার ৩৮ ভোট ব্যবধানে গাজী নজরুল ইসলাম জয়ী হন।
আপনার মতামত লিখুন :