
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে ৬টি আসনে নৌকার ভরাডুবি হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার। এই ১১টি আসনের মধ্যে ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনটি ছাড়া অন্য কোন আসনে তেমন অনিয়মের তথ্যে পাওয়া যায়নি।
এই একটি আসন ছাড়া অন্য সবকটি আসনে অনুষ্ঠিত সুষ্ঠ ভোটে খুশি সাধারন ভোটাররা। ময়মনসিংহের ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে। নৌকা জিতেছে ৪টি আসনে। ময়মনসিংহ—০৩ আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে। নিন্মে আসন ওয়ারী ফলাফল দেয়া হলো।
ময়মনসিংহ—১ (হালুয়াঘাট—ধোবাউড়া) মোট কেন্দ্র ১৪৩ প্রাপ্ত কেন্দ্র ১৪৩ মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীকে ৯৩,৫৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আরেং নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩,৮৯২ ভোট।
ময়মনসিংহ—২ (ফুলপুর—তারাকান্দা) মোট কেন্দ্র ১৭৪ প্রাপ্ত কেন্দ্র ১৭৪ শরীফ আহমেদ নৌকা প্রতীকে ২, ৬০, ৪৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ শহীদ সারোয়ার ঈগল প্রতীকে পেয়েছেন ১২,০১৫ ভোট।
ময়মনসিংহ—৩ গৌরীপুর মোট কেন্দ্র ৯২ প্রাপ্ত কেন্দ্র ৯১ নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩,১৯৬ ভোট পেয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২,২১১ ভোট। একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এ আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।
ময়মনসিংহ—৪ সদর মোট কেন্দ্র ১৭৭ প্রাপ্ত কেন্দ্র ১৭৭ মোহিত উর রহমান শান্ত নৌকা প্রতীকে ১,৪৭,২৯২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক শামীম ট্রাক প্রতীকে পেয়েছেন ১, ৩৫, ৪৬ ভোট।
ময়মনসিংহ—৫ মুক্তাগাছা মোট কেন্দ্র ১০৪ প্রাপ্ত কেন্দ্র ১০৪ কৃষিবিদ নজরুল ইসলাম ট্রাক প্রতীকে ৫২,৭৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাহ উদ্দিন আহমেদ মুক্তি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৪,১৬৮ ভোট।
ময়মনসিংহ—৬ ফুলবাড়িয়া মোট কেন্দ্র ১২১ প্রাপ্ত কেন্দ্র ১২১ আবদুল মালেক সরকার ট্রাক প্রতীকে ৫২, ২৫৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেম উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ৪২,৫৫৮ ভোট।
ময়মনসিংহ—৭ ত্রিশাল মোট কেন্দ্র ১২০ প্রাপ্ত কেন্দ্র ১২০ এবিএম আনিসুজ্জামান আনিছ ট্রাক প্রতীকে ৭১,৭৩৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফেজ রুহুল আমিন মাদানি নৌকা প্রতীকে পেয়েছেন ৫০, ৫৩১ ভোট।
ময়মনসিংহ—৮ ঈশ্বরগঞ্জ মোট কেন্দ্র ৯২ প্রাপ্ত কেন্দ্র ৯২ মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীকে ৫৬,৮০১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭, ৯৮৪ ভোট।
ময়মনসিংহ—৯ নান্দাইল মোট কেন্দ্র ১২১প্রাপ্ত কেন্দ্র ১২১ মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮০,৭৬৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আবেদীন খান তুহিন ঈগল প্রতীকে পেয়েছেন ৫৯, ৫৮৬ ভোট।
ময়মনসিংহ—১০ গফরগাঁও মোট কেন্দ্র ১১১ প্রাপ্ত কেন্দ্র ১১১ ফাহমী গোলন্দাজ বাবেল নৌকা প্রতীকে ২,১৬, ৮৯৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিয়মের অভিযোগ এনে সকাল ১০টার দিকে নির্বাচন বর্জন করেও ড.মোহাম্মদ আবুল হোসেন দীপু ট্রাক প্রতীকে পেয়েছেন ৭, ৫১৯ ভোট।
ময়মনসিংহ—১১ ভালুকা মোট কেন্দ্র ১০৫ প্রাপ্ত কেন্দ্র ১০৫ এম এ ওয়াহেদ ট্রাক প্রতীকে ৯৫,২৮০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজিম উদ্দিন আহমেদ ধনু নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬, ৪২০ ভোট।
ভোট গগণার পর প্রত্যেক উপজেলা নিবার্হী কর্মকতার্ ও সহকারী রিটার্নিং কর্মকতার্রা প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :