
:: ফেনী প্রতিনিধি ::
ফেনীর অশ্বদিয়া গ্রামে হাজী তোফাজ্জল হোসেন পাটোয়ারীর বাড়িতে এক মহিলার উপর সন্ত্রাসী হামলা করে মাস্ক পরা ৬ থেকে ৭ জন সন্ত্রাসী। তাদের মুখে ও মাথায় কালো কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদের পরিচয় জানতে পারেনি গ্রামবাসী।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধায় ফেনি সদর অশ্বদিয়া গ্রামে হাজী তোফাজ্জল হোসেন পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত এক মহিলাকে উদ্ধার করে ফেনীর উত্তরা হাসপাতালে ভর্তি করে।
বাড়িতে থাকা মহিলা মাজেদা বেগম বলেন বলেন, আমার মেয়ে তার স্বামীর বাড়িতে সমস্যা থাকায় আমার বাড়িতে কিছু দিন যাবত থাকছে। কিন্তু কে বা কারা আমার মেয়ের উপর আক্রমন করলো আমি কিছুই বলতে পারছি না। আমার মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়।
প্রতিবেশী মো: রফিকুল আলী বলেন, বাড়িতে এসময় কোনো পুরুষ মানুষ ছিল না তাই অসৎ কাজ করতে তারা আসে।
আপনার মতামত লিখুন :